মুহূর্তেই ডা. প্রতীক জোশীর সব স্বপ্ন ছাই

মুহূর্তেই ডা. প্রতীক জোশীর সব স্বপ্ন ছাই

চ্যানেল নিউজ ডেস্ক : ডা. প্রতীক জোশী গত ছয় বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন। তার বহুদিনের স্বপ্ন ছিল—বিদেশে তার স্ত্রী ও তাদের তিনটি ছোট সন্তানের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা, যারা তখনও ভারতে থাকছিল।

বহু বছরের পরিকল্পনা, কাগজপত্রের ঝামেলা, আর ধৈর্যের পর অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছিল। মাত্রর্দুই দিন আগে, তার স্ত্রী ডা. কোমী ব্যাস, যিনি একজন চিকিৎসক, ভারতে তার চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। ব্যাগ গুছিয়ে ফেলা হয়েছে, বিদায় জানানো হয়েছে, নতুন ভবিষ্যতের জন্য অপেক্ষা।

আজ সকালে, পাঁচজনই আশা, উত্তেজনা আর নতুন পরিকল্পনা নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ তে উঠে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন। একটি সেলফি তোলেন, আত্মীয়দের পাঠান। একমুখী যাত্রা—নতুন জীবনের শুরু।

কিন্তু তারা কেউ পৌঁছাতে পারেননি। প্লেনটি বিধ্বস্ত হয়। কেউই বেঁচে থাকেননি।

মাত্র কয়েক মুহূর্তেই একটি জীবনের স্বপ্ন ছাই হয়ে গেল। নির্মম এক বাস্তবতা—জীবন ভীষণভাবে ভঙ্গুর। তুমি যা গড়ে তোলো, যা কল্পনা করো, যা ভালোবাসো—সবকিছুই ঝুলে থাকে একটুকু সুতোয়। তাই যতদিন বাঁচো, ভালোবাসো, এবং সুখের জন্য আগামীকালের অপেক্ষা করো না।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
12 June 2025

মুহূর্তেই ডা. প্রতীক জোশীর সব স্বপ্ন ছাই

নিউজ লিংক কমেন্টসে