ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান নিয়ে যা বলল জাতিসংঘ

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান নিয়ে যা বলল জাতিসংঘ

চ্যানেল নিউজ ডেস্ক : ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এতে বিশ্ব আরও অনিরাপদ হয়ে উঠেছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার দপ্তর জানায়, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের এক কণ্ঠে নিন্দা করা প্রয়োজন।

এক আকস্মিক অভিযানে যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদসহ চারটি ফৌজদারি অভিযোগ রয়েছে। এরপর দেশটির ভাইস প্রেসিডেন্টকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ করানো হয়।

জাতিসংঘ মানবাধিকার দপ্তর বলেছে, এই অভিযান আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতিকে ক্ষতিগ্রস্ত করেছে—যেখানে বলা হয়েছে, কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের ভূখণ্ডের অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা হুমকি দিতে পারে না।

আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এক কণ্ঠে এই নীতির পক্ষে দাঁড়ানো।

তিনি আরও বলেন, এটিকে মানবাধিকারের জয় বলা যায় না; বরং এই সামরিক হস্তক্ষেপ আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করেছে এবং প্রতিটি দেশকে আরও ঝুঁকির মুখে ফেলেছে।

তিনি বলেন, এটি এমন একটি বার্তা দেয় যে শক্তিশালী রাষ্ট্রগুলো যা খুশি তাই করতে পারে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
06 January 2026

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান নিয়ে যা বলল জাতিসংঘ

নিউজ লিংক কমেন্টসে