ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রধান বাঘেরিও নিহত

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রধান বাঘেরিও নিহত

চ্যানেল নিউজ ডেস্ক : ইসরায়েলের বিমান হামলায় এবার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরিও নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

টিভিতে প্রচারিত সংবাদে বলা হয়, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাঘেরি নিহত হয়েছেন।

এর আগে, বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটি।

পাশাপাশি, পৃথক হামলায় নিহত হয়েছেন দেশটির শীর্ষ দুই পরমাণু বিজ্ঞানী। নিহতরা হলেন- ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও পরমাণু বিজ্ঞানী মোহাম্মাদ-মেহদি তেহরানচি এবং ইরানের পরমাণু শক্তি সংস্থার সাবেক প্রধান ও পরমাণু বিজ্ঞানী ফেরেইদুন আব্বাসি।

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, তারা ‘রাইজিং লায়ন’ নামে একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযানে ইরানে আঘাত হেনেছে। টাইমস অফ ইসরাইলের বরাতে জানা গেছে, এই হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
13 June 2025

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রধান বাঘেরিও নিহত

নিউজ লিংক কমেন্টসে