চ্যানেল নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় সহিংসতা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরাইলি বাহিনীর রাতভর চালানো হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা।
নিহতদের মধ্যে চার বছরের এক শিশুও রয়েছে। দুই দিন আগে ইসরাইল গাজা ও মিসরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিং ‘সীমিত সংখ্যক মানুষের চলাচলের’ জন্য পুনরায় খুলে দেওয়ার পর এই রক্তপাতের ঘটনা ঘটল।

একই সময়ে দখলকৃত পশ্চিম তীরের জেরিকোতে একটি অভিযান চলাকালে এক যুবক ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত পাঁচ শতাধিক নিহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইলে হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূচনা হয়। ওই হামলায় সহস্রাধিক ইসরাইলি নিহত হন।
এর জবাবে ইসরাইলি হামলায় গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। ২০০৭ সাল থেকে আরোপিত ইসরাইলি অবরোধের পাশাপাশি আগের দফার সংঘাতেও অঞ্চলটি ক্ষতিগ্রস্ত ছিল।
Leave a Reply