আখাউড়া রিপোর্টার্স ইউনিটি কমিটির পদ পরিবর্তন

আখাউড়া রিপোর্টার্স ইউনিটি কমিটির পদ পরিবর্তন

জহিরুল ইসলাম সাগর, চ্যানেল নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আখাউড়া প্রেস ক্লাবে আয়োজিত সংগঠনের এক সভায় এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটি তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
কমিটিতে দৈনিক দিনকালের প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন জলিলকে সভাপতি, দৈনিক আমার দেশ এর প্রতিনিধি মো. রাসেল মিয়াকে সাধারন সম্পাদক ও দৈনিক জণবানীর মো. ইসমাইল হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। কমিটিতে মোট সদস্য সংখ্যা ২২জন।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম। সাধারন সম্পাদক জুটন বনিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি জহিরুল ইসলাম সাগর, মামুন আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আশীষ সাহা, অর্থ সম্পাদক বাদল আহমেদ খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মনির হোসেন নিজাম, কার্যকরি সদস্য মো. মানিক মিয়া, মো. রাকিবুল ইসলাম, জুটন বনিক, নুরুন্নবী ভূঁইয়া, মহিউদ্দিন মিশু, শামীম আহমেদ। সাধারন সদস্য বিশ^জিৎ পাল বাবু, মাসুকুর রহমান হৃদয়, মোশারফ হোসেন কবির, ময়নুল হোসেন, আনিসুর রহমান, জোনায়েদ হোসেন। প্রেস ক্লাব নেতৃবৃন্দ নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
07 March 2026

আখাউড়া রিপোর্টার্স ইউনিটি কমিটির পদ পরিবর্তন

নিউজ লিংক কমেন্টসে