আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা, বিএনপি উদ্যোগে ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেটে থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ইমরান চত্বরের সামনে গিয়ে শেষ হয় এবং শহীদ ইমরান চত্বরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
মিছিলে ও আলোচনা সভায় আরো উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ খালেক, সহ- সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ মাহে আলম, সাংগঠনিক সম্পাদক ২ বশির উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আরাফাত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জামাল আহমেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মামুন মিয়া, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ, সদস্য সচিব খাইরুল বাশার রনি সহ নাসিরনগর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী।
অপর দিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে আরেকটি বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন, প্রধান বক্তা ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নূর মেম্বার, উপজেলা মহিলা দলের সভানেত্রী হাছনা হেনা ও সাংগঠনিক সম্পাদক গুলবাহার, উপজেলা যুবদলের আহবায়ক মীর মোস্তফা জালাল, সদস্য মইন আহাম্মেদ, হাফিজ মিয়া সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ৫ই আগস্ট আহত ও নিহতদের স্মরণে দোয়া করা হয়।
Leave a Reply