স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : “মানব সেবাই আমাদের আগামী পথচলা” শ্লোগান নিয়ে পরিচালিত, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী সামাজিক সংগঠনের পক্ষ থেকে অসহায়-দুঃস্থ মানুষের মাঝে সেলাই মেশিন, টিউবওয়েল বিতরণ এবং প্রবাস থেকে ছুটিতে দেশে আসা সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান এবং সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ২১ জুন শনিবার বিকাল ৪ টায় শালগাঁও কালিসীমা আদর্শ বাজারে সংগঠনের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী সামাজিক সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ গাজী জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ জহিরুল ইসলাম চৌধুরী লিটন।
প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জিয়াউল হক।
বিশেষ অতিথিবৃন্দ ছিলেন যথাক্রমে মোঃ আবু সাঈদ, প্রতিষ্ঠাতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী সামাজিক সংগঠন, উপদেষ্টা হাজী এম ডি মুরাদ মিয়া, উপদেষ্টা মোঃ গিয়াস উদ্দিন, সহ-সভাপতি মোঃ সাব্বির খান, সহ-সভাপতি কামাল খাঁ মেম্বার, সহ-সভাপতি মোঃ তফসির খান, সহ-সভাপতি এরশাদ আল মনসুর, সাধারণ সম্পাদক মোঃ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নূরুল্লাহ আল মানসুর, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সামছুল হক মাস্টার।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গোকর্ণঘাট মানবকল্যাণ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান পুষ্প ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী সামাজিক সংগঠনের সাবেক দপ্তর সম্পাদক মোঃ কাউসার খান।
Leave a Reply