যুক্তরাষ্ট্রের ছোড়া বোমার জবাবে সমপরিমাণ মিসাইল

যুক্তরাষ্ট্রের ছোড়া বোমার জবাবে সমপরিমাণ মিসাইল

চ্যানেল নিউজ ডেস্ক : নিজেদের পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যতগুলো বোমা মেরেছে, কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ঠিক ততগুলো মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইরান।

সোমবার (২৩ জুন) রাতে কাতারের দোহার আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। সেখানে মার্কিনিদের যুদ্ধবিমান রাখা হয়।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, বোমার সমান মিসাইল ছুড়ে ইরান মূলত উত্তেজনা কমানোর বার্তা দিয়েছে। তারা ইঙ্গিত দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি থামে তাহলে তারাও থেমে যাবে।

এদিকে কাতার জানিয়েছে, ইরানের মিসাইল হামলায় তাদের এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইরানের নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, মার্কিন এ ঘাঁটি আবাসিক এলাকা থেকে দূরে হওয়ায় এটি লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। দেশটি বলেছে, এ হামলা ভ্রাতৃপ্রতিম কাতারের বিপক্ষে নয় এবং দেশটির সঙ্গে যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেটি অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর তারা।

এদিকে ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, কাতারের আল উদেইদ ঘাঁটিতে ১০টি মিসাইল ছুড়েছে ইরান।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
23 June 2025

যুক্তরাষ্ট্রের ছোড়া বোমার জবাবে সমপরিমাণ মিসাইল

নিউজ লিংক কমেন্টসে