নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা আটক

নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা আটক

স্টাফ রিপোর্টার,  চ্যানেল নিউজ : সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর একটি দল হানিফ মিয়াকে আটক করেছে।

সোমবার (২৩ জুন) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে। আইন লঙ্ঘন করে মব সৃষ্টিতে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি বলেন, সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টি ও হেনস্তার ঘটনায় রাতেই উত্তরা পশ্চিম থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাতেই গ্রেপ্তার নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিসি মহিদুল ইসলাম আরও বলেন, সেনাবাহিনীর একটি দল উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করে থানায় জানিয়েছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
24 June 2025

নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা আটক

নিউজ লিংক কমেন্টসে