বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন সভাপতি রিফাত : সম্পাদক ইনামুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন সভাপতি রিফাত : সম্পাদক ইনামুল

চ্যানেল নিউজ ডেস্ক : বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই আন্দোলনের এ সংগঠনটি কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি পদে রিফাত রশীদ এবং সাধারণ সম্পাদক পদে মো. ইনামুল হাসান নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাঈনুল ইসলাম ও মুখপাত্র নির্বাচিত হয়েছেন সিনথিয়া জাহীন আয়শা।

বুধবার (২৫ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এ কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় থেকে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে জন্য ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৫টা পর্যন্ত।

এই নির্বাচনকে কেন্দ্র করে সোমবার (২৩ জুন) সংগঠনটির নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। প্রকাশিত তালিকায় চারটি গুরুত্বপূর্ণ পদে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

ওই তালিকায় সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. রশিদুল ইসলাম (রিফাত রশীদ), সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন (মঞ্জু)।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইব্রাহীম নিরব, ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক বিশেষ সেলের সেল সম্পাদক মো. ইনামুল হাসান (হাসান ইনাম) এবং ঢাকা মহানগর শাখার আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন (মুন্না)।

সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুঈনুল ইসলাম, খুলনা জেলা শাখার আহ্বায়ক তাসনিম আহমাদ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সদস্য সচিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
25 June 2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন সভাপতি রিফাত : সম্পাদক ইনামুল

নিউজ লিংক কমেন্টসে