স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : চলমান এইচএসসি, আলিম ও সমমানের সকল পরীক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. মো. আব্দুল মান্নান।
ঢাকা-৬ নির্বাচনী এলাকার গণমানুষের প্রিয় এই নেতা এক বিবৃতিতে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, যেন আমাদের শিক্ষার্থীরা সুস্থ থেকে সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করে।”
তিনি বিশেষভাবে ঢাকা-৬ নির্বাচনী এলাকা সহ সারাদেশের ছাত্র-ছাত্রীদের জন্য সফলতা কামনা করেন এবং অভিভাবক ও শিক্ষক সমাজকে ধৈর্য, উৎসাহ ও নৈতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
Leave a Reply