অবরুদ্ধ এনবিআর : ভেতরে-বাইরে তালা

অবরুদ্ধ এনবিআর : ভেতরে-বাইরে তালা

স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)  তিনটি গেটে ভেতর ও বাইরে- দুই দিক থেকেই তালা লাগানো হয়েছে।

ফলে আন্দোলনকারীরা ভেতরে ঢুকতে পারছেন না। যারা ভেতরে অবস্থান করছেন তারাও বাইরে বের হতে পারছেন না। এতে পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে এনবিআর।

আগারগাঁওয়ে এনবিআর ভবনে গিয়ে দেখা গেছে, পরিস্থিতি সামলাতে সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এনবিআর কর্তৃৃপক্ষ গেটের ভেতর থেকে তালা লাগিয়েছে। ফলে আন্দোলনকারীদের যারা ভেতরে রয়েছেন তারা বের হতে পারছেন না।

অন্যদিকে আন্দোলনকারীদের বড় অংশ রয়েছে গেটের বাইরে। ঢুকতে না পেরে তারাও বাইরের দিক থেকে তালা লাগিয়ে দিয়েছেন।

বিকেলে এনবিআরের বাইরে গেটের সামনে সংবাদ সম্মেলন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এ সময় তারা বলেন, অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে ঐক্য পরিষদের কাউকে ডাকা হয়নি। তাই এই আলোচনায় তাদের অংশগ্রহণের বিষয়টিই বরং অবান্তর। ফলে তাদের কেউই আলোচনায় অংশ নিচ্ছেন না।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
26 June 2025

অবরুদ্ধ এনবিআর : ভেতরে-বাইরে তালা

নিউজ লিংক কমেন্টসে