সখিপুরে মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত: ২ টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সখিপুরে মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত: ২ টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সখিপুর প্রতিনিধি, চ্যানেল নিউজ : শরীয়তপুর জেলা সখিপুর থানা মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন ২০২৫) বিকালে সখিপুর বাজার এলাকায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সখিপুর থানা মহিলা দলের আহবায়ক মুন্নী হাবিবা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজিব সরদার। বিশেষ অতিথি ছিলেন, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফাইজুল ইসলাম সরদার, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল সরদার, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ সরদার, সখিপুর থানা মহিলা দলের যুগ্ম আহবায়ক ঝর্ণা বেগম, যুগ্ন আহবায়ক শামীমা বেগম।

অনুষ্ঠানে সখিপুর থানার সখিপুর ইউনিয়ন ও চরভাগা ইউনিয়ন মহিলা দলের ৩১ সদস্য বিশিষ্ট করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সখিপুর ইউনিয়ন মহিলা দলের আহবায়ক হলো সিনথিয়া জাহান টুম্পা ও সদস্য সচিব হলো ইরানী।
চারভাগা ইউনিয়ন মহিলা দলের আহবায়ক হলো আসমা বেগম ও সদস্য সচিব হলো হাসিনা বেগম।
অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবৃন্দ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচছা জানান এবং অতিথিবৃন্দও নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন।

অনুষ্ঠানে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরন এর নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর হাতকে আরো শক্তিশালী করে বিএনপিকে ক্ষমতায় আনতে দলের সবাই ঐক্য থাকার আশাব্যক্ত করেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
28 June 2025

সখিপুরে মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত: ২ টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিউজ লিংক কমেন্টসে