নতুন বছরের ওমরাহ হবে সেবাকেন্দ্রিক

নতুন বছরের ওমরাহ হবে সেবাকেন্দ্রিক

চ্যানেল নিউজ ডেস্ক : সৌদি আরবের মসজিদে হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রেসিডেন্সি চলতি ১৪৪৭ হিজরি সনের ওমরাহ মৌসুমের জন্য তাদের আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। এর মূল উদ্দেশ্য হলো, হাজি ও দর্শনার্থীদের জন্য আত্মিক অভিজ্ঞতা সমৃদ্ধ করা। আর এ বছরের ওমরাহ হবে সেবাকেন্দ্রিক।

সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা যায়, মক্কায় প্রেসিডেন্সির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ পরিকল্পনা ঘোষণা করা হয়। পরিকল্পনাটি এমনভাবে সাজানো হয়েছে, যেন কোটি কোটি ওমরাহ পালনকারী নির্বিঘ্নে এবং পরিপূর্ণ ধর্মীয় অনুভব নিয়ে তাদের ইবাদত সম্পন্ন করতে পারেন।

ধর্মবিষয়ক প্রেসিডেন্সির সভাপতি শাইখ ড. আবদুর রহমান আস-সুদাইস বলেন, ১৪৪৭ হিজরির ওমরাহ মৌসুম হবে সেবাকেন্দ্রিক। আত্মিকতা ও ইবাদতের অভিজ্ঞতা সমৃদ্ধ করাই হবে এ মৌসুমের মূল লক্ষ্য।

তিনি সরকারি বিভিন্ন সংস্থা এবং কৌশলগত অংশীদারদের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন, যেন এই বিশাল পরিকল্পনার বাস্তবায়ন সুষ্ঠু ও সমন্বিতভাবে করা যায়।

এই আট মাসের পরিকল্পনা তিনটি পর্যায়ে বাস্তবায়িত হবে এবং তা চলবে ১৪৪৭ হিজরির শাবান মাসের শেষ পর্যন্ত। এরপর শুরু হবে রমজান মাসের জন্য আলাদা একটি কর্মপরিকল্পনা। গত ১০ জুন থেকে সৌদি আরব ওমরাহ ভিসা ইস্যু আবার শুরু করে। পরদিন ১১ জুন থেকে নুসুক অ্যাপের মাধ্যমে অনুমতি গ্রহণের আবেদন প্রক্রিয়াও চালু করা হয়।

ওমরাহ ক্যালেন্ডারে কিছু গুরুত্বপূর্ণ সময়সীমা নির্ধারণ করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বিদেশি ওমরাহ এজেন্সি ও সৌদি কোম্পানির মধ্যে চুক্তি অনুমোদনের সর্বশেষ তারিখ ১ শাবান। ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ ১ শাওয়াল। সৌদি আরবে প্রবেশের সর্বশেষ তারিখ ১৫ শাওয়াল। হাজিদের সৌদি আরব ত্যাগ করার সর্বশেষ তারিখ ১ জিলকদ।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
29 June 2025

নতুন বছরের ওমরাহ হবে সেবাকেন্দ্রিক

নিউজ লিংক কমেন্টসে