কর্মস্থলে অনুপস্থিত ১৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিত ১৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চ্যানেল নিউজ ডেস্ক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে নির্বিচারে গুলি চালানো অনেক পুলিশ কর্মকর্তাও গা ঢাকা দেন। ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত এমন ১৩ পুলিশ কর্মকর্তাকেই এবার সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রোববার (২৯ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্ত করা হয়।

জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত ১৩টি পৃথক প্রজ্ঞাপন প্রকাশ করে। এতে সই করেছেন সিনিয়র সচিব নাসিমন গনি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা বলেন, ১৩ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এদের সবাই দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
29 June 2025

কর্মস্থলে অনুপস্থিত ১৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নিউজ লিংক কমেন্টসে