চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা : আসিফ মাহমুদ

চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা : আসিফ মাহমুদ

চ্যানেল নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে গুলির ম্যাগাজিন থাকার বিষয়টি অনিচ্ছাকৃত বলে জানিয়েছেন তিনি। এছাড়া এ সংক্রান্ত প্রকাশিত নিউজ চাপ দিয়ে সরানোর অভিযোগও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন তিনি।

রোববার (২৯ জুন) রাতে এক ফেসবুক পোস্টে এসব কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ লিখেছেন, ‘নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক।’

“যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা।”

আসিফ মাহমুদ বলেন, “মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য “ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশগ্রহণের জন্য আজ ভোর ৬টা ৫০ মিনিটে ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে আসলেও, ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়। যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি। বিষয়টি সম্পূর্ণ আনইন্টেনশনাল।”

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
30 June 2025

চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা : আসিফ মাহমুদ

নিউজ লিংক কমেন্টসে