ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুর থেকে অজ্ঞাত মেয়ে শিশুর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুর থেকে অজ্ঞাত মেয়ে শিশুর লাশ উদ্ধার

নবীনগর প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা আনুমানিক ৬ বছরের এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহানূর ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দারা থোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পুকুরে লাশ ভাসতে দেখেন। পরে থানায় খবর দেন। পুলিশ দুপুর ১ টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরো বলেন শিশুটি কন্যা শিশু, তার বয়স আনুমানিক ৬ থেকে ৭ বছর। এখনো পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
30 June 2025

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুর থেকে অজ্ঞাত মেয়ে শিশুর লাশ উদ্ধার

নিউজ লিংক কমেন্টসে