মোঃ জুলহাজুল কবীর, নবাবগঞ্জ প্রতিনিধি, চ্যানেল নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় সারা বাংলাদেশে ১কোটি বিভিন্ন প্রজাতির ফলদ- বনজ বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা বিএনপিরন উদ্যোগে নবাবগঞ্জে ১লাক্ষ চারা বিতরন -রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
৩০জুন সোমবার বেলা ১১টায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচীর বিভিন্ন প্রজাতির চারা বিতরনের উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এজেডএম জাহিদ হোসেন ।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায়
উপজেলা শহীদ মিনার চত্বরে আয়োজিত কর্মসূচীর প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং জেলার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সহযোগিতায় ছিলেন এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), দিনাজপুর।
বক্তারা কর্মসূচির আওতায় নবাবগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডে এক লক্ষ চারা গাছ বিতরণ করা হয়েছে বলে জানান । নেতৃবৃন্দরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এবং পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.