নারীসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা

নারীসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি, চ্যানেল নিউজ : মাদক সংশ্লিষ্টতার জেরে কুমিল্লার মুরাদনগরে নারীসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।

জাহিদুর রহমান বলেন, কড়াইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- রুবি আক্তার, তার মেয়ে জোনাকী ও ছেলে রাসেল।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জাহিদুর রহমান জানান, মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় গ্রামবাসী বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার কড়ইবাড়ি গ্রামে রাসেলের পরিবারের চার সদস্যকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে রুবি, জোনাকী ও রাসেল নিহত হন। আহত হন পরিবারের আরও এক সদস্য। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

উপজেলার আকবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম জানান, খোঁজ নিয়ে যতটুকু শুনেছি নিহত পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভে আজ সকালে ওই পরিবারের ৪ সদস্যকে গণপিটুনি দেন। এতে তিনজন ঘটনাস্থলে মারা যান।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
03 July 2025

নারীসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা

নিউজ লিংক কমেন্টসে