চ্যানেল নিউজ ডেস্ক : মিলিটারি অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম বলেছেন, নির্দেশনা পেলে সেনাবাহিনী অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বনানীতে সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গত কয়েক সপ্তাহে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে কর্নেল শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনী গত ২ সপ্তাহে ২৬টি অবৈধ অস্ত্র ও ১০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়াও ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ৪ শতাধিক কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার এবং পাহাড়ে শান্তি রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, শুধুমাত্র গত ২ সপ্তাহে চট্টগ্রাম থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার ছাড়াও ২৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৫ আগস্টের পর ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে। আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে আছে। যেকোনো অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে সেনাবাহিনী সোচ্চার আছে এবং থাকবে।
এছাড়া গুমের সঙ্গে সেনা সদস্যরা জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. https://www.binance.com/fr/register?ref=GJY4VW8W