পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

পাবনা প্রতিনিধি, চ্যানেল নিউজ : পাবনা সাঁথিয়ায় উপজেলায় ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মরহুম হাসেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৭) এবং আতাইকুলা থানার এলাকার কারিগর পাড়ার ইরাদ আলী প্রামানিকের ছেলে মনসুর আলী (৪০)।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি ঢাকা থেকে পাবনার দিকে আসছিল এবং পাথর বোঝাই ট্রাকটি বিপরীত দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
04 July 2025

পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিউজ লিংক কমেন্টসে