ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা ফুল তুলতে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের

ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা ফুল তুলতে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকালে পৌর শহরের ভাদুঘর শান্তিনগর এলাকায় একটি ডোবা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। মৃতরা হলেন, শান্তিনগরের আক্কাস মিয়ার ছেলে হোসাইন (১১) ও তার বোন জিন্নাত (৮)।

মৃতদের খালা ইয়াসমিন বেগম বলেন, শান্তিনগরের একটি ডোবা থেকে প্রায় সময়ই শাপলা ফুল তুলতে যেতো হোসাইন ও জিন্নাত। বৃহস্পতিবার দুপুরেও শাপলা তোলার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে ফিরেনি। পরে তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধ্যান পাওয়া যায়নি। শুক্রবার সকালে ডোবাতে দুইজনের লাশ ভেসে উঠলে স্থানীয়রা লাশ দুটি ডোবা থেকে তুলে বাড়িতে নিয়ে আসে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
04 July 2025

ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা ফুল তুলতে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের

নিউজ লিংক কমেন্টসে