নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে এক তরুণ নিহত : আহত ২০

নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে এক তরুণ নিহত : আহত ২০

আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাসিরনগর উপজেলা চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে দুই গোষ্ঠীর সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছে এবং উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে।

আজ শনিবার (৫ জুলাই) দুপুর ১২ টায় কাঁঠালকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের শত্রুতার জেরে কাঁঠালকান্দি গ্রামের উল্টা গোষ্ঠী এবং মোল্লা গোষ্ঠীর মধ্যে প্রায় এক ঘন্টা যাবত
দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে কাঁঠালকান্দির মোল্লা গোষ্ঠীর চাঁন মিয়ার ছেলে সোহরাব খান নামে এক তরুণ নিহত হয়, আহত সোহরাব হোসেনকে চিকিৎসার জন্য নাসিরনগর সদর হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যান। অন্যান আহতদে নাসিরনগর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাইফুল ইসলাম জানায়,বাবুল নামে একজনের অবস্থা খুব খারাপ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও দুজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়

দুই গোষ্ঠীর সংঘর্ষে একজনের নিহতের বিষয়টি চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
05 July 2025

নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে এক তরুণ নিহত : আহত ২০

নিউজ লিংক কমেন্টসে