এনজিও নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

এনজিও নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

চ্যানেল নিউজ ডেস্ক : মুসলিম বিশ্বকে সহায়তার জন্য ইসলামী এনজিওগুলোকে আরও সামাজিক ব্যবসা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৬ জুলাই) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের একদল এনজিও নেতাদের সঙ্গে দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা আমাদের কর্মক্ষেত্রে নারীদের উন্নয়ন ও স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেই। যারা দরিদ্র, তাদের স্বাস্থ্যের সমস্যা বেশি থাকে। আমরা স্বাস্থ্যসেবাকে দরিদ্রদের সহায়তার একটি মাধ্যম হিসেবে দেখেছি।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা সহায়তার জন্য সামাজিক ব্যবসা একটি কার্যকর পদ্ধতি।’ তিনি বিশ্বের তরুণদের সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে উদ্যোক্তা হয়ে উঠতে উৎসাহিত করেন।

সভায় উপস্থিত এনজিও প্রতিনিধিরা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে প্রফেসর ইউনূস যে সামাজিক ব্যবসার প্রচার চালিয়েছেন, তা তাদের নিজ নিজ দেশে এ ধরনের উদ্যোগ নিতে অনুপ্রাণিত করেছে।

প্রতিনিধিদলের মধ্যে ছিলেন-তুরস্কের দ্য ইউনিয়ন অব এনজিওস অব দ্য ইসলামিক ওয়ার্ল্ডের (ইউএনআইডব্লিউ) সেক্রেটারি জেনারেল আইয়ুপ আকবাল, অ্যাসেম্বলি অব টার্কিশ আমেরিকান অ্যাসোসিয়েশন্সের (এটিএএ) প্রতিনিধি মুহাম্মদ হুসেইন আক্তা, মালয়েশিয়ার ওয়াদাহ ও ইউএনআইডব্লিউয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ফাওয়াজ বিন হাসবুল্লাহ, পাকিস্তানের আলখিদমত ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং ইউএনআইডব্লিউয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আবদুস শাকুর এবং ইন্দোনেশিয়ার ইউএনআইডব্লিউ অডিটিং বোর্ডের সদস্য ড. সালামুন বশরি।

এছাড়া অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিআইআইটির প্রেসিডেন্ট প্রফেসর মাহবুব আহমেদ, সাওয়াবের চেয়ারম্যান ও ইউএনআইডব্লিউ হাই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য এস এম রাশেদুজ্জামান, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউএনআইডব্লিউ কাউন্সিল মেম্বার ড. আলী আফজাল এবং বিআইআইটির মহাপরিচালক ও আইআইআইটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. এম আবদুল আজিজ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
06 July 2025

এনজিও নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিউজ লিংক কমেন্টসে