ফরিদপুর প্রতিনিধি, চ্যানেল নিউজ : যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গায় আজ রোববার (৬ জুলাই) বিকেল সাড়ে চারটায়।
সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৫ জন বাস যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://www.binance.info/pt-BR/register-person?ref=YY80CKRN