সরাইলে ময়না হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

সরাইলে ময়না হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

সরাইল প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে মাইমুনা আক্তার ময়না হত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ ৮জুলাই মঙ্গলবার সকাল ১০ টা হতে ১২ টা পর্যন্ত এ মানববন্ধন করেছেন ছাত্রছাত্রীরা। নির্মম নৃশংস এই হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করার দাবীতে বিক্ষোভ মিছিল শেষে গোলচত্বরে জড়ো হয়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রেজোয়ান বাদশা, আবু সুফিয়ান, আবু বক্কর সানি, শিবলি সাদিক, জামাল, ইমরান হাসান জুনিয়র, মোফাজ্জসেল ইসলাম, রোহন, আন্তর, রাসেল প্রমুখ।
এ মানববন্ধনে অংশগ্রহন করে বক্তব্য রাখেন সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও ছাত্রদলের আহবায়ক জামাল হোসেন লস্কর।
উল্লেখ্য, গত রোববার (৬ জুলাই) সকালে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে নিখোঁজ মাইমুনা আক্তার ময়নাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
08 July 2025

সরাইলে ময়না হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

নিউজ লিংক কমেন্টসে