সরাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মোবারক হোসাইন

সরাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মোবারক হোসাইন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে মোঃ রাকিবুর রহমান রকিব ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা মো. মোবারক হোসাইন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। সাংবাদিকের লেখনীতে সত্য ওঠে আসে। ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা যেমন জুলুম নির্যাতনের শিকার হয়েছে তেমনি জাতির বিবেক সাংবাদিকরাও হামলা, মামলা ও হয়রানির শিকার হয়েছে। বিগত সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই জন মন্ত্রী রাস্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির লেশ মাত্র ছিল না। যারা রাষ্ট্র পরিচালনায় সততা ও ন্যায় পরায়ণতার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এতে প্রমানিত বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশ পরিচালনায় ন্যায়-নীতি প্রতিষ্ঠিত হবে। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সাংবাদিকদের পূর্নাঙ্গ স্বাধীনতা দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল-আশুগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে তিনি সরাইল উপজেলার সাংবাদিকদের সাথে মঙ্গলবার (৮ জুলাই) রাত ৮টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় অফিসে মতবিনিময় সভা করে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।সরাইল উপজেলা জামায়াতের আমির মো. এনাম খার সভাপতিত্বে ও সেক্রেটারী নুরুজ্জামান জাবেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী এডভোকেট মনিরুজ্জামান মনির, জেলা জামায়াতের আইন ও মিডিয়া বিষয়ক সম্পাদক মো. রোকন উদ্দিন। সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন সরাইল সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী খন্দকার বরকত উল্লাহ মিন্টু। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
10 July 2025

সরাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মোবারক হোসাইন

নিউজ লিংক কমেন্টসে