পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া-কসবা সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১২ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।

শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০) বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোঃ জিয়াউর রহমান।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চোরাচালান বিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কোটি ৭৬ লক্ষ ৯ হাজার ৮০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে, Oris (অরিস) সিগারেট, Patron (প্যাট্রন) সিগারেট, জিরা, বিভিন্ন প্রকার ট্যাবলেট ও ঔষধ জব্দ করা হয়। জব্দকৃত পণ্য আখাউড়া কাস্টমস এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবি সর্বদা সজাগ রয়েছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবেই এই মালামাল জব্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
12 July 2025

পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নিউজ লিংক কমেন্টসে