মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ৩ শিক্ষার্থীর

মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ৩ শিক্ষার্থীর

শেরপুর প্রতিনিধি, চ্যানেল নিউজ : শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাসের ধাক্কায় তিন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

রোববার সন্ধ্যায় উপজেলার রাংটিয়া-মধুটিলা সড়কের বড় রাংটিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে সাকিবুল হাসান (১০), জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া (১২) এবং একই গ্রামের ফয়জুল আলিম (১১)।

স্থানীয়রা জানান, তিন মাদ্রাসা শিক্ষার্থী রাংটিয়া মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে একটি মাইক্রোবাস এসে তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হয়।

তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আনিকা আফরিন প্রমা।

দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি চালকসহ আটক করেছে স্থানীয় জনতা।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
13 July 2025

মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ৩ শিক্ষার্থীর

নিউজ লিংক কমেন্টসে