ময়মনসিংহে ২ শিশুসহ মাকে গলা কেটে হত্যা

ময়মনসিংহে ২ শিশুসহ মাকে গলা কেটে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি, চ্যানেল নিউজ : ময়মনসিংহের ভালুকায় দুই শিশুসহ মাকে গলা কেটে হত্যাট করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের টিঅ্যান্ডটি মোড় এলাকার হাইয়ুলের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

গতরাতের যেকোনো সময় এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম এই খবরের সত্যওতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কারণে এই ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদে জন্য আটক করা হয়েছে। তবে ঘটনার সময় স্বামী ঘরে ছিল না বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের দেবর পলাতক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
14 July 2025

ময়মনসিংহে ২ শিশুসহ মাকে গলা কেটে হত্যা

নিউজ লিংক কমেন্টসে