নাসিরনগরে বজ্রপাত রোধে রাস্তার পাশে তালের চারা রোপণ

নাসিরনগরে বজ্রপাত রোধে রাস্তার পাশে তালের চারা রোপণ

আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় হাওর অঞ্চলের বিভিন্ন রাস্তার পাশে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে তালের চারা রোপন কর্মসুচী বাস্তবায়ন করা হয়েছে।

বজ্রপাতের প্রাণহানির ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই ভয়াবহ প্রাণহানি রোধে ১৪ জুলাই সোমবার উপজেলার কুন্ডা চৈয়ারকুড়ি বেড়িবাধ রাস্তার পাশে তালের চারা রোপন কর্মসুচীর শুভ উদ্ভোধন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার, কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন ভূঁইয়া,উপজেলা কৃষি অফিসার, মো ইমরান হোসাইন, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।উল্লেখ্য, সাম্প্রতিক কয়েক বছরে নাসিরনগর উপজেলায় প্রাকৃতিক দুযোগের মধ্যে সবচেয়ে বেশী প্রানহানির ঘটনা ঘটেছে বজ্রপাতে।
কৃষক আহাদ মিয়া জানায়, নাসিরনগর সহ হাওর অঞ্চলে সবচেয়ে বেশি বজ্রপাত হয় তাই সারা দেশে এভাবে তালের চারা রোপণ করলে বজ্রপাত কিছুটা হলেও রোধ পাবে।
নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন”এই কর্মসূচীর আওতায় নাসিরনগর উপজেলার ৬ টি রাস্তার পাশে তালের চারা রোপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।” উল্লেখ্য যে, গত ১১ মে’২৫ তারিখে উপজেলার টেকানগর গ্রামে বজ্রপাতে একসাথে ২ জনের মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল এবং ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এই তালের চারা রোপন কর্মসূচীকে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে এলাকার সর্বস্থরের জনগন ।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “নাসিরনগরে বজ্রপাত রোধে রাস্তার পাশে তালের চারা রোপণ”

  1. binance says:

    Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
14 July 2025

নাসিরনগরে বজ্রপাত রোধে রাস্তার পাশে তালের চারা রোপণ

নিউজ লিংক কমেন্টসে