নাসিরনগরে জুলাই-আগস্টের শহিদ ও আহতদের জন্য ছাত্রদলের দোয়া মাহফিল

নাসিরনগরে জুলাই-আগস্টের শহিদ ও আহতদের জন্য ছাত্রদলের দোয়া মাহফিল

আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর প্রতিনিধি, চ্যানেল নিউজ : জুলাই-আগস্টের সকল শহিদের আত্নার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাসিরনগর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকাল ৪ টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, গুণিয়াউক ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক এড. শামসুর ইসলাম লিটন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জামাল আহমেদ, সদস্য সচিব (ভারপ্রাপ্ত)  মাসুদ চৌধুরী, নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন সোহাগ, নাসিরনগর ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খাইরুল বাশার রনি, যুগ্ম-আহবায়ক শাকিল সিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন, চাপরতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গোলাম নূর, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, ছাত্রনেতা ইয়াছিন চৌধুরী,  শ্রমিক দলের নেতা ইমরান মিয়া, মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল মেম্বার, যুবদল নেতা তোষার, অন মিয়া সহ প্রমুখ।

মিলাদ শেষে জুলাই-আগস্টের সকল শহিদের আত্নার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
19 July 2025

নাসিরনগরে জুলাই-আগস্টের শহিদ ও আহতদের জন্য ছাত্রদলের দোয়া মাহফিল

নিউজ লিংক কমেন্টসে