দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯ ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে ৭ নং দাউদপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
১৯ জুলাই শনিবার বেলা ১১টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব
নিজে বৃক্ষ রোপন করে এই কর্মসূচীর উদ্বোধন করেন ।
দাউদপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মজিবুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য, ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী এলাকার বিভিন্ন শ্রেণী পেশার উৎসুক জনসাধারণ উপস্থিত থেকে বৃক্ষ রোপন করেন।
চেয়ারম্যান বলেন, আমরা আমাদের ইউনিয়নে ৭ হাজার বৃক্ষ রোপন করব, শুধু বৃক্ষ রোপন করেই পিছিয়ে যাবোনা, রোপন করা বৃক্ষের পরিচর্চাও করব। কারণ,”বৃক্ষ আমাদের জীবনের অপরিহার্য অংশ। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য পৃথিবী উপহার দেওয়ার জন্য বৃক্ষ রোপন অত্যন্ত জরুরি।”
কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply