আখাউড়ায় বিস্ফোরক মামলায় ৩ জন গ্রেফতার

আখাউড়ায় বিস্ফোরক মামলায় ৩ জন গ্রেফতার

জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ৩ জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার (২০ জুলাই) আখাউড়া থানা পুলিশের অভিযান পরিচালনায় গ্রেফতারকৃতরা হলো আখাউড়া উপজেলা যুবলীগের সদস্য মোঃ দেলোয়ার হোসেন (৫৫) ।  তিনি উপজেলার রহিমপুর এলাকার মৃত মোখলেছুর রহমান এর ছেলে। ধরখার ইউনিয়ন যুবলীগের সদস্য শফিকুল ইসলাম শফিক (৫৪)। তিনি উপজেলার বনগজ এলাকার মৃত সেলু মিয়ার ছেলে। মনিয়ন্দ ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মফিজুর রহমান ওরফে শিশু (৬৫)। তিনি মনিয়ন্দ হরিপুর এলাকার মৃত আমির হোসেন এর ছেলে।
অভিযান পরিচালনা করে এসআই মোঃ জয়নাল আবেদীন, এসআই সুমন কান্তি দে, এসআই জহিরুল ইসলাম।
আখাউড়া থানার পুলিশ প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
20 July 2025

আখাউড়ায় বিস্ফোরক মামলায় ৩ জন গ্রেফতার

নিউজ লিংক কমেন্টসে