চ্যানেল নিউজ ডেস্ক : উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও দগ্ধ রোগীদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার বিকেল পৌনে ৪টার দিকে তিনি বার্ন ইউনিটে পৌঁছান এবং সেখানে দায়িত্বরত চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এসময় তিনি দগ্ধ রোগীদের অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। এখনো তিনি বার্ন ইউনিটে অবস্থান করছেন।
এর আগে সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল ছুটির সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনায় আহত অন্তত ৬০ জনকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
বিকাল ৩টার দিকে দায়িত্বরত একজন আবাসিক চিকিৎসক সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, আহতদের কে কতটুকু দগ্ধ হয়েছেন, সেটা এখনও বের করা হয়নি। আমরা এখন পর্যন্ত রোগীদের প্রাথমিক চিকিৎসায় বেশি মনোনিবেশ করছি।
Leave a Reply