বাংলাদেশ রেলওয়ের সরকারি মালামাল উদ্ধারসহ চোর আটক

বাংলাদেশ রেলওয়ের সরকারি মালামাল উদ্ধারসহ চোর আটক

জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ: আখাউড়া রেলওয়ে থানা পুলিশের একটি বিশেষ অভিযানে গতকাল মঙ্লবার (২২ জুলাই) আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া মালামালসহ মোঃ ইয়াসিন মিয়া (২৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত চোর ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপিনাথপুর নতুনবাজার এলাকার মৃত হাছু মিয়ার ছেলে।

আখাউড়া রেলওয়ে পুলিশ জানায়, অফিসার ইনচার্জ আখাউড়া রেলওয়ে থানার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহ আলম মিয়া সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। রেলওয়ে থানাধীন আখাউড়া রেলওয়ে স্টেশনের ৩নং প্লাট ফর্মের দক্ষিণ মাথায় ১০নং রেল লাইনের উপর থেকে মোঃ ইয়াসিন মিয়া (২৪) কে বাংলাদেশ রেলওয়ে নিজস্ব সরকারী সম্পত্তি সিগন্যাল জাম্পার ৫১ (একান্ন) পিচ, সিগন্যাল এর বক্সকাভার ০২(দুই) টি, সিগন্যাল কানেকটিং ক্যাবল ০২(দুই) টি, প্রায় দশ ফুট লম্বা নীল রংয়ের ক্যাবল খন্ড ০৩(তিন) টি, প্রায় বিশ ফুট লম্বা কালো রংয়ের ক্যাবল ক্যাবল ০৩(তিন) টি সহ আটক করে। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ত্রিশ হাজার টাকা বলে জানান।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা বিচারাধীন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
23 July 2025

বাংলাদেশ রেলওয়ের সরকারি মালামাল উদ্ধারসহ চোর আটক

নিউজ লিংক কমেন্টসে