প্রধান উপদেষ্টাকে সৌদি সরকারের আমন্ত্রণ

প্রধান উপদেষ্টাকে সৌদি সরকারের আমন্ত্রণ

চ্যানেল নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআইনাইন) শীর্ষক সেমিনারেরর নবম সংস্করণে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর তারিখে রিয়াদে এই সেমিনারটি অনুষ্ঠিত হবে।

ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ প্রধান উপদেষ্টার কাছে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র রোববার (২৭ জুলাই) হস্তান্তর করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সেমিনারটি গত ২০১৭ সাল থেকে শুরু হয়েছে। ২০১৭ সালের পর এই প্রথম বাংলাদেশ থেকে কোনো সরকার প্রধানকে বার্ষিক এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সৌদি আরবের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান, যেখানে তিনি সক্রিয়ভাবে যোগদানের কথা বিবেচনা করবেন বলে জানান।

প্রধান উপদেষ্টা নির্দিষ্ট তারিখে বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করার জন্য সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
28 July 2025

প্রধান উপদেষ্টাকে সৌদি সরকারের আমন্ত্রণ

নিউজ লিংক কমেন্টসে