বুড়িচংয়ে মা মেয়ের মরদেহ উদ্ধার

বুড়িচংয়ে মা মেয়ের মরদেহ উদ্ধার

চ্যানেল নিউজ ডেস্ক : কুমিল্লার বুড়িচংয়ে একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক।

নিহতরা হলেন- জাহেদা আক্তার (৩৫) এবং তার মেয়ে মিশু আক্তার (১৪)। তারা বুড়িচং উপজেলার রামপুর গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

জানা যায়, তারা ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের রাজমিস্ত্রী মীর হোসেনের স্ত্রী ও মেয়ে।

বুড়িচং থানার ওসি মো. আজিজুল হক বলেন, বিভিন্ন উৎস থেকে ঋণ নেওয়ার পর তা পরিশোধে অক্ষম হয়ে মীর হোসেন পরিবারসহ এলাকা ছেড়ে আত্মগোপনে যান। পরে বুড়িচংয়ের রামপুর গ্রামে আবুল খায়েরের বাড়িতে ভাড়া বসবাস শুরু করেন। চলমান আর্থিক সংকট ও দাম্পত্য কলহের জেরে সোমবার রাতে স্ত্রী ও মেয়ে বিষপান করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই মীর হোসেন পালিয়ে যান। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

একইসঙ্গে ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, সেটিও আমরা তদন্ত করে দেখছি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
29 July 2025

বুড়িচংয়ে মা মেয়ের মরদেহ উদ্ধার

নিউজ লিংক কমেন্টসে