আখাউড়ায় পৃথক অভিযানে মাদক দ্রব্যসহ আটক ৬

আখাউড়ায় পৃথক অভিযানে মাদক দ্রব্যসহ আটক ৬

জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজঃ আখাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১০(দশ) কেজি গাঁজা সহ ০৪ জন ও ৪৭(সাতচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন এবং ০১ বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত ০১ জন আসামীসহ ০৬ জনকে গ্রেফতার করেছে।
আখাউড়া থানা পুলিশ প্রেস রিলিজের মাধ্যমে জানান, বুধবার (৩০ জুলাই) চারটার দিকে আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ বাইপাস রেলক্রসিং সংলগ্ন আখাউড়া টু ব্রাহ্মণবাড়িয়া রোডের দক্ষিণ পাশে হতে ৮ কেজি গাঁজাসহ বনগজের আসমত খাঁ (২০), পিতা-ইউসুফ খাঁ, সেকান্দর (৪০), পিতা-হাবিবুর রহমান, বিলকিছ বেগম (৩৭), স্বামী-সেকান্দরকে হাতে নাতে গ্রেফতার করে। অন্য এক অভিযানে একইতারিখে আখাউড়া পৌরসভাস্থ, পূর্ব রেলওয়ে কলোনীর পলাশ মোহাম্মদ হৃদয় (২৯) এর বসত ঘরের দক্ষিণ রুমে খাটের নিচ হইতে ০২(দুই) কেজি গাঁজাসহ তাকে আটক করে। তার পিতার নাম কাউছার ভূইয়া। আখাউড়া পৌরসভার মসজিদপাড়া রফিকুল ইসলাম এর বাড়ির টিনের গেইটের সামনে থেকে ৪৭ (সাতচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ফিরোজা বেগম (৬০), স্বামী-মৃত হরমুজ মিয়াকে হাতে নাতে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা করা হয়। আখাউড়া থানা এলাকা হইতে কুলিয়ারচর থানার মামলায় ০১ (এক) বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ কাউছার মিয়া (৩৩), পিতা-মন মিয়া ওরফে মুন মিয়াকে ধর্মনগর থেকে গ্রেফতার করা হয়। ছয়জনকেই আজ (৩১ জুলাই) আদালতে পাঠানো হয়।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
31 July 2025

আখাউড়ায় পৃথক অভিযানে মাদক দ্রব্যসহ আটক ৬

নিউজ লিংক কমেন্টসে