ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭ জন গ্রেফতার

জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজঃ আখাউড়া থানা পুলিশের সাড়াশি অভিযানে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০৭ জন আসামী গ্রেফতার। সোমবার (৪ আগষ্ট) আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রেস রিলিজের মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়।
গ্রেফতারকৃতরা হলো ০৩ বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী চন্দনসার গ্রামের বাবুল মিয়ার ছেলে রিপন মিয়া, ০২ বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী রাধানগর গ্রামের মোঃ ছিদ্দিক মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া, ০৩ বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী দেবগ্রামের সাহাব উদ্দিনের ছেলে শাওন মিয়া, ০৩ বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী দেবগ্রামের মোজাল মিয়ার ছেলে কাউছার মিয়া, ০৩ বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী টানামান্দাইল গ্রামের জহির মিয়ার ছেলে ফোরকান মিয়া, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কলেজপাড়ার আব্দুল আলীমের ছেলে জালাল উদ্দিন সুমন, এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ধর্মনগর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে আবুল হাসিম।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
04 August 2025

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭ জন গ্রেফতার

নিউজ লিংক কমেন্টসে