কাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

কাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

চ্যানেল নিউজ ডেস্ক : ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন ও জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে আগামীকাল ( মঙ্গলবার) জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ মো. ইউনুস।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় এ ভাষণ প্রচার করার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ভাষণে প্রধান উপদেষ্টা আগামী জাতীস সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট রোড ম্যাপ ঘোষণা করবেন। ইতোমধ্যে ভাষণের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ জুন লন্ডনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বহুল আকাঙ্ক্ষিত বৈঠকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। সেটা এখনও বলবৎ আছে। প্রধান উপদেষ্টা এর জাতির উদ্দেশ্যে দেয়া তার ভাষণে নির্বাচনের স্পষ্ট রূপরেখা তুলে ধরবেন। এরপর শিগগিরই নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

গেল সপ্তাহে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আগামী পাঁচ–ছয়টা দিনে বুঝব যে আমরা সামনে কোথায় যাচ্ছি। কিন্তু একটি বিষয় নিশ্চিত থাকবেন, নির্বাচন দেরি হবে না। নির্বাচন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে সময়ে বলেছেন, তার থেকে একটা দিনও দেরি হবে না।’

এদিকে, তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার ৫ আগস্ট বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।

জানা গেছে, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি বিকেল সোয়া ৫টা থেকে সরাসরি সম্প্রচার করবে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
04 August 2025

কাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নিউজ লিংক কমেন্টসে