আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ বিদ্যুৎ কর্মী নিহত : আহত ১

আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ বিদ্যুৎ কর্মী নিহত : আহত ১

জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আলাউদ্দিন হায়দার (৫০) নামে এক পল্লী বিদ্যুৎ লাইন টেকনেশিয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সহকর্মী।

বুধবার (৬ আগস্ট) দুপুর ৩টার দিকে আখাউড়া উপজেলার রামধননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা বলে জানা যায়। তিনি আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে তিন মাস ধরে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রামধননগর এলাকায় গ্রাহক রজব আলীর বাসায় বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় ফিডার চালু থাকা অবস্থায় সার্ভিস ড্রপ লাইনে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় হৃদয় আহমেদ নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি সিলেটের গুহায়নঘাট এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে। বর্তমানে তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
06 August 2025

আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ বিদ্যুৎ কর্মী নিহত : আহত ১

নিউজ লিংক কমেন্টসে