অন্ধকারে নিমজ্জিত বড়াইল ফিডার এলাকা

অন্ধকারে নিমজ্জিত বড়াইল ফিডার এলাকা

স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুত বিতরণ বিভাগের আওতাধীন বড়াইল ফিডার এলাকায় বিদ্যুত বিভ্রাট চরম আকার ধারণ করেছে। ফলে অতীষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।
এলাকাবাসী জানায়, প্রতিদিন দিনে ও রাতে ৪/৫ বার বিদ্যুত আসা যাওয়া করে। প্রতিবার বিদ্যুত চলে যাবার পর ২/৪ ঘন্টা পর আসে। এভাবে বিদ্যুতের আসা যাওয়ার ফলে জনগণকে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে।
আজ ১০ জুন রাত সাড়ে ৮ টায় বিদ্যুত চলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১২ টা বেজে গেলেও বিদ্যুত আসেনি।
এ বিষয়ে জানতে অভিযোগ কেন্দ্রে ফোন করা হলেও ফোন রিসিভ করা হয়নি। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুত বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার এর মোঠো ফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন রিসিভ করেননি।
ভুক্তভোগী এলাকাবাসী এ বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
10 June 2025

অন্ধকারে নিমজ্জিত বড়াইল ফিডার এলাকা

নিউজ লিংক কমেন্টসে