জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজঃ ছোট্ট একটি চারার হাত ধরে যেন এক একটি পরিবার গাছের যত্নে নিজেকে যুক্ত করলো পরিবেশের সঙ্গে। “জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান, যা নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে যেন এক নীরব বিপ্লব। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আখাউড়া শাখার ন্যায় সারা দেশের কর্ম এলাকায় পালন করেছে এই কর্মসূচী। তাদের প্রতিপাদ্য ছিল “সবুজে ফিরোক পৃথিবী, প্রকৃতিতে ফিরোক প্রাণ।
৬ আগস্ট, বুধবার রিক-এর আখাউড়া শাখা, আখাউড়া এরিয়া ও ব্রাহ্মণবাড়িয়া জোনের উদ্যোগে আয়োজন করা হয় এই সবুজ উৎসব। আয়োজনটি রূপ নেয় একটি মিলনমেলায়—যেখানে গাছ শুধু চারা নয়, হয়ে ওঠে প্রত্যাশার প্রতীক।
এলাকার বিভিন্ন মানুষ ও স্থানীয় প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় একটি করে ফলজ গাছের চারা। ছোট্ট একটি চারার হাত ধরে যেন এক একটি পরিবার গাছের যত্নে নিজেকে যুক্ত করলো পরিবেশের সঙ্গে।
মোঃ রেজাউল কবির, শাখা ম্যানেজার আখাউড়া শাখা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়ার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তোফাজ্জল হোসেন। তিনি বলেন, “আজকের একটি গাছ মানেই আগামী প্রজন্মের জন্য একটি নিশ্বাস। এই গাছগুলো একদিন শুধু ছায়া নয়, সমাজের সচেতনতার প্রতীক হয়ে উঠবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ তাইজুল ইসলাম, জোনাল ম্যানেজার, রিক ব্রাহ্মণবাড়িয়া জোন, এবং উত্তম কুমার ধর, এরিয়া ম্যানেজার, রিক আখাউড়া এরিয়া।
Leave a Reply