আখাউড়ায় ২০ কেজি গাঁজাসহ ২ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জন আটক

আখাউড়ায় ২০ কেজি গাঁজাসহ ২ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জন আটক

জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার চ্যানেল নিউজঃ আখাউড়া থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা ও ০১টি সিএনজি সহ ০২ জন এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০২ জন আসামীসহ সর্বমোট ০৪ জন আটক।

আখাউড়া থানাধীন ধরখার পুলিশ ফাঁড়ী এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালীন রবিবার রাতে আখাউড়া থানাধীন ২নং ধরখার ইউনিয়নস্থ তন্তর বাজারের উত্তর পাশে ভাঙ্গা ব্রীজ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে ২০ কেজি গাঁজা এবং ০১টি সিএনজি সহ ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া সদরের রামরাইল পশ্চিম পাড়ার মোঃ আউয়াল এর ছেলে মোঃ আব্দুল্লাহ(২২) এবং ব্রাহ্মণবাড়িয়া সদরেে কলামুড়িয়া নন্দপুর এলাকার মৃত আব্দুল মুন্নাফ এর ছেলে মোঃ আব্দুস সালাম প্রকাশ আবু ছালাম (৩৫)।
একই দিনে গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ৩ বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী বড় গাঙ্গাইলের পূর্বপাড়া বড় মসজিদের পূর্বে পাশের মৃত সার্জেন্ট আঃ জলিল আবু সাইদের ছেলে জাবেদুল ইসলাম সজিব এবং ওয়ারেন্টভুক্ত আসামী মসজিদপাড়ার লিয়াকত আলীর ছেলে রুমান মিয়া।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
10 August 2025

আখাউড়ায় ২০ কেজি গাঁজাসহ ২ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জন আটক

নিউজ লিংক কমেন্টসে