
মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ প্রতিনিধি, চ্যানেল নিউজ :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের বিশেষ বরাদ্দ খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
১৮ আগষ্ট সোমবার বেলা১১টায় কর্মসূচীর চাল বিক্রয়ের উদ্বোধন করেন, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, দাউদপুর খাদ্য গুদামের ওসি এলএসডি মোছাঃ শামীমা সুলতানা,দাউদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, খাদ্য বান্ধব কর্মসূচীর অনুমোদিত ডিলার ও দাউদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম জানান, এই কর্মসূচীর আওতায় কার্ডধারী প্রতিটি পরিবার ১৫টাকা কেজি দরে ৩০কেজি চাল ক্রয় করতে পারবে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
Leave a Reply