দায়িত্ব ছড়ার সময় জানালেন প্রধান উপদেষ্টা

দায়িত্ব ছড়ার সময় জানালেন প্রধান উপদেষ্টা

চ্যানেল নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষেই রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউটাহভিত্তিক সংবাদমাধ্যম ডেসারাট নিউজে একটি নিবন্ধ লিখেছেন তিনি। এতে চব্বিশের গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত লিখেছেন ড. ইউনূস।

বৃহস্পতিবার (২১ আগস্ট) নিবন্ধটি প্রকাশ করেছে ডেসারাট নিউজ।

এতে প্রফেসর ইউনূস জানিয়েছেন, আমি স্পষ্ট করেছি জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে। এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা কোনো পদে আমি থাকব না।

তিনি বলেছেন, আমার সরকারের মূল লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা, যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের পরিকল্পনাগুলো বলতে পারবে। আমাদের মিশন হলো, সব বৈধ ভোটার যেন তাদের ভোট দিতে পারে, যারা প্রবাসে আছেন তারাও। এটি একটি বড় কাজ। কিন্তু আমরা কাজটি সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
21 August 2025

দায়িত্ব ছড়ার সময় জানালেন প্রধান উপদেষ্টা

নিউজ লিংক কমেন্টসে