আখাউড়ায় ১৮০ পিচ ইয়াবাসহ একজন আটক

আখাউড়ায় ১৮০ পিচ ইয়াবাসহ একজন আটক

জহিরুল ইসলাম সাগর, চ্যানেল নিউজঃ আখাউড়া থানা পুলিশের অভিযানে সোমবার সকালে ১৮০ (একশত আশি) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ খলিল (৪৫) নামের একজনকে আটক করেছে। তিনি মনিয়ন্দ ইউনিয়নের আইরল গ্রামের মৃত রফিক ফকিরের ছেলে।

পুলিশ জানায়, অভিযানকালে এস.আই (নিরস্ত্র) আশিষ সূত্রধর তার সঙ্গীয় ফোর্সসহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালীন সময়ে ২৫ আগষ্ট সোমবার সকাল ০৯.০৫ এর দিকে ১৮০ (একশত আশি) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ খলিল (৪৫), পিতা-মৃত রফিক ফকির, সাং-আইরল, ইউপি-মনিয়ন্দ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

উপরোক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
25 August 2025

আখাউড়ায় ১৮০ পিচ ইয়াবাসহ একজন আটক

নিউজ লিংক কমেন্টসে