আদালত চত্বরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী আহত

আদালত চত্বরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী আহত

চ্যানেল নিউজ ডেস্ক : নোয়াখালীর জেলা জজ আদালতের বারান্দায় স্বামী মহসিন উদ্দিনকে ছুরিকাঘাত করল স্ত্রী। সোমবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

মহসিন বেগমগঞ্জ উপজেলা কুতুবপুর গ্রামের খোনার বাড়ির বাসিন্দা। তার স্ত্রী সুলতানা সিদ্দিকের বাড়ি ঢাকা জেলায়।

জানা গেছে, ২০১৩ সালে মহসিন ও সুলতানার বিয়ে হয়। তাদের ৫ বছরের একটি সন্তান রয়েছে। সোমবার মহসিন তার ভাই মতিউল ইসলামের বিরুদ্ধে করা একটি চেক ডিজঅনার মামলার শুনানিতে তিনি আদালতে এসেছিলেন। এসময় আদালতের বারান্দায় সুলতানা তার গলায় ছুরি চালান। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।

মহসিন জানান, পারিবারিক কলহের জেরেই তার স্ত্রী এ হামলা চালিয়েছেন। তবে তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ বলেও জানান তিনি।

সুধারাম মডেল থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম জানান, এই ঘটনার পর ভুক্তভোগীর স্ত্রীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে কেউ এখনও কোনো অভিযোগ করেনি।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
26 August 2025

আদালত চত্বরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী আহত

নিউজ লিংক কমেন্টসে