জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজঃ আখাউড়ায় মহাশ্মশানের জায়গা দখল এবং ডিসির প্রত্যাহারের দাবিতে সড়কবাজার মুক্তমঞ্চের সামনে আজ সকালে সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন। এতে যোগ দিয়েছেন মুসলিম বন্ধুরাও। সকল মন্দিরে উড়ছে কালো পতাকা, পূজারী পরিধান করলো কালো পোশাক। লাল নিশানসহ টিনের বেড়া না সরানো হলে বন্ধ থাকবে দুর্গাপূজা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শান্তিবন মহাশ্মশানের সভাপতি শ্রী হীরা লাল সাহা, রাধামাধব আখড়ার সভাপতি শ্রী চন্দন কুমার ঘোষ, সাবেক কাউন্সিলর মোঃ মমতাজ মিয়া সাবেক কাউন্সিলর। রাধামাধব আখড়ার সাধারণ সম্পাদক শ্রী অলক কুমার চক্রবর্তী, শান্তিবন মহাশ্মশানের প্রধান শ্রী আশীষ ব্রহ্মচারী প্রমুখ।
বক্তব্যে বলা হয়, জেলা প্রশাসকের মাধ্যমে শ্মশানের ভূমিতে লাল নিশান ও টিনের বেড়া লাগানো হয়েছে, ৭ দিনের মধ্যে শান্তিবন মহাশ্মশানের দেবত্ব সম্পত্তি ভূমি থেকে লাল নিশান ও টিনের বেড়া না সরালে পরবর্তীতে কঠোর কর্মসূচি পালন করা হবে প্রয়োজনে দুর্গাপূজা বন্ধ থাকবে। এসময় তারা জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবি জানায়।
উল্লেখ্য, ২০ আগস্ট জায়গায় লাল নিশানা উড়ানো হয় আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে প্রশাসনের সহযোগিতায়। ২৭ আগষ্ট বুধবার সকাল ৭টার দিকে ট্রাক দিয়ে বালু দিয়ে সেই জায়গা ভরাট করার অভিয়োগ উঠেছে নাসির মিয়া, মুছা মিয়া, বাছির মিয়ার বিরুদ্ধে।
শান্তিবন মহাশ্মশানের প্রধান পূজারী আশীষ ব্রহ্মচারী জানান, ২৭৫, ২৭৬, ২৭৭ এ তিন দাগের জায়গা হিন্দু সনাতনীদের দেবত্ব সম্পত্তি তবে ২৭৫ দাগে ৯২ শতক, ২৭৬ দাগে ৯৬ শতক, ২৭৭ দাগে ২০ শতক জায়গার উপর মামলা চলমান এবং সাত তালা ভবনটি, ২৭৫ ও ২৭৬ দাগের উপর স্থাপন করা হয়েছে।
Leave a Reply